আজ, শুক্রবার | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৫০

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় করোনা আক্রান্ত রোগীর সংখা ২০০ ছাড়ালো

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্ত রোগীর সংখা ২০০ ছাড়িয়েছে। জেলায় সোমবার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক, একজন স্বাস্থ্যকর্মীসহ ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা হলো ২১১ জন। যার মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছে ১১১ জন। মারা গেছেন ৭ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, সোমবার জেলায় নতুন করে ২০  করোনা রোগী সনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন ৭ জন সহ মোট সুস্থ হয়েছে ১১১ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ৭ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে।

মাগুরা সদর ৪ জন, শ্রীপুর ২জন ও শালিখা উপজেলায় ১ জন মারা গেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology