আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:২৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় করোনা ভীতি কাটিয়ে গড়াই নদীতে হয়ে গেল নৌকা বাইচ

মাগুরা প্রতিদিন ডটকম : করোনা-ভীতি কাটিয়ে মাগুরার গড়াই নদীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকালে মরহুম জননেতা আছাদুজ্জামান নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট ১৩ টি নৌকা অংশ নেয়।

গড়াই নদীতে অনুষ্ঠিত এই নৌকা বাইচ উপলক্ষে দুই পাড়ে দুপুরের আগেই সব বয়সি হাজারো মানুষের উপস্থিতিতে জমে ওঠেছে মেলা। আর এই মেলা চলবে ৩ দিন ধরে।

নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া গয়েশপুর ইউনিয়নের লালন শাহ নৌকা ১ম স্থান, কামারখালি ইউনিয়নের আতিকের নৌকা ২য় ও কুছুন্দী ইউনিয়নের হিরার তরি নৌকা ৩য় স্থান অধিকার করে।

প্রতিযোগিতা শেষে সন্ধ্যাায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ি নৌকাকে ১ম স্থান ৩০ হাজার, ২য় স্থান ২০ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারি নৌকাকে ১০ টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

নাকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হুমায়নুর রশিদ মুহিতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology