আজ, সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় কলেজ ছাত্র লিসান হত্যাকাণ্ড : পুলিশের প্রেস ব্রিফিং

মাগুরা প্রতিদিন ডটকম : জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কলেজ ছাত্র লিসান হত্যাকাণ্ড নিয়ে সোমবার সকালে সদর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গত এক সপ্তাহের তিনটি হত্যাকাণ্ড এবং একটি হত্যা প্রচেষ্টার ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন বিব্রত। কিন্তু মাগুরা পুলিশের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ইতোমধ্যে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘুমন্ত মাদরাসা শিক্ষার্থির হত্যা প্রচেষ্টার আসামী নাইমকে আটক করা হয়েছে।

রবিবার শহরতলী শিবরামপুরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থি লিসানুর রহমান লিসান হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ সুপার জানান, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃত দুইজন হলেন শহরের নিজনান্দুয়ালী গ্রামের রেজাউল শেখের ছেলে রবিন (১৮) ও একই গ্রামের ফারুক হোসেনের ছেলে হাসান (১৮)। তারা দু’জনই হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে এই ঘটনার মূল অভিযুক্ত সোহেল, পরিকল্পনাকারী শামিমসহ আরও কয়েকজনকে আটকে জোরালো অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

পুলিশ সুপার জেলার  আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপর আস্থা রাখার পাশাপাশি সকলের সহযোগিতার আহ্বান জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology