আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় কলেজ ল্যাবে তৈরি হচ্ছে হ্যাণ্ড স্য্যানিটাইজার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ল্যাবরেটরিতে রসায়ন শিক্ষকের তত্ত¡াবধানে উৎপাদন করা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার হ্যাণ্ড স্যানিটাইজার।

জেলা যুব রেডক্রিসেন্টের সদস্যরা গত দুইদিনে সেখানে উৎপাদন করেছে প্রায় ৪ হাজার হ্যাণ্ড স্যানিটাইজার। যা জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের রসায়ন ল্যাবরেটারিতে উৎপাদিত হ্যাণ্ড স্যানিটাইজারের মূল উপাদান অ্যালকোহল। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম স্থানীয় নিবন্ধিত ডিলারের মাধ্যমে এই অ্যালকোহল সংগ্রহ করেছেন দর্শনার কেরু এণ্ড কোম্পানি থেকে। আর প্লাস্টিটের বোতল সংগ্রহ করা হয়েছে ঝিনাইদহের একটি কোম্পানি থেকে।

প্রাথমিকভাবে ৮ হাজার বোতল হ্যাণ্ড স্যানিটাইজার উৎপাদনের জন্যে কাঁচামালসহ যাবতীয় ব্যায় বহন করছে জেলা পরিষদ। স্বে চ্ছায় শ্রম দিচ্ছে যুব রেডক্রিসেন্টের ২০ জন সদস্য। কেমিস্টের দায়িত্ব পালন করছেন এই কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আলমগির কবির।

ল্যাবরেটরিতে স্বেচ্ছায় কর্মরত যুব রেডক্রিসেন্ট সদস্য সম্পা মজুমদার বলেন, দেশের এই সংকটের মুহূর্তে কাজ করতে পেরে নিজেকে খুবই সৌভাগ্যমান বলে মনে হচ্ছে। অন্যদিকে এই কাজটি করে বেশ আনন্দ উপভোগ করছেন বলে জানালেন অপর রেডক্রিসেন্ট সদস্য সুমন। একই রকম অভিব্যক্তি প্রকাশ করেছেন সেখানকার সকল সদস্যই।

ল্যাবরেটরির কেমিস্ট মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক আলমগির কবির জানান, এই ল্যাবে উৎপাদিত হ্যাণ্ড স্যানিটাইজারের ৯৫ শতাংশই অ্যালকোহল। অতিরিক্ত কোনো সুগন্ধি ব্যবহার করা হয়নি। এতে করে বাজারে প্রচলিত বিভিন্ন স্যানিটাইজারের সাথে তুলনা করলে এটি অধিক কার্যকর।
এ বিষয়ে মাগুরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন বলেন, করোনার প্রাদুর্ভাবে বাজার থেকে উধাও হয়ে গেছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি। এ অবস্থায় স্থানীয় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তবে জেলা প্রশাসক প্রশাসনিক সহায়তা না দিলে সেটি কোনো ভাবেই করা সম্ভব হতো না।

প্রাথমিকভাবে কলেজ ল্যাবরেটরিতে ৮ হাজার হ্যাণ্ড স্যানিটাইজার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর্থিক অনুদান পাওয়া গেলে অধিক পরিমাণ উৎপাদিত স্যানিটাইজার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা সম্ভব হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology