আজ, বুধবার | ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন

মাগুরায় কৃষক ইবাদত হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কৃষক ইবাদত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রবিবার দুপুরে এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে প্রকাশ, বিগত ২০১০ সালের ২৬ জুন মাগুরা সদর উপজেলার বুধইরপাড়া গ্রামের ওয়াদুদ মোল্যার ছেলে ইবাদত হোসেন চাষাবাদ সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহত কৃষক ইবাদত হোসেনের ভাই সিরাজুল ইসলাম ১১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তিতে পুলিশ মহিউদ্দিন মোল্যা, মোশারফ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল মোল্যা, শের আলি ও গণি মোল্যা এই ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

যাবতীয় সাক্ষ্য প্রমাণাদি শেষে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ রবিবার দুপুরে মহিউদ্দিন মোল্যা, মোশরাফ মোল্যা এবং শের আলিকে দোষি সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জাহাঙ্গীর হোসেন ও গণি মোল্যাকে তিন ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপর আসামি উজ্জ্বল মোল্যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকার পক্ষের আইনজীবি কামাল হোসেন। তবে এই রায়ের বিষয়ে কোন মন্তব্য করেননি আসামি পক্ষের আইনজীবী মো. গোলাম নবী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology