আজ, শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:১৯

ব্রেকিং নিউজ :
শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন মাগুরার সন্তান মো. ওবায়দুর রহমান মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন মাগুরায় নবগঙ্গা নদী থেকে ১৮টি চায়না দোয়ারী জাল জব্দ মাগুরায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে পুলিশের রেড এলার্ট অ্যালামনাইয়ের হাল ধরলেন আবারও শিপন মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে গণমিছিল

মাগুরায় কোভিড-১৯ নমূনা পরীক্ষা ল্যাবের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় স্বাস্থ্য বিভাগ পরিচালিত বক্ষব্যাধি ক্লিনিকের জিন-এক্সপার্ট ল্যবরেটরিকে কোভিড-১৯ পরীক্ষার জন্যে পিসিআর ল্যাব হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে এর কার্যক্রম। এর আগে সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, মাগুরা বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আবদুস সালাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাগুরা শহরের ভায়নার মোড়ে স্থাপিত বক্ষব্যাধি ক্লিনিকের এই জিন-এক্সপার্ট মেশিনটি ২০১৮ সন থেকে যক্ষ্মা রোগ নির্ণয়ে ব্যবহার হয়ে আসছিল। এটি কোভিড-১৯ পরীক্ষায় ব্যবহার করা সম্ভব। এর ফলাফলের নিশ্চয়তা ৯৭ শতাংশ এবং প্রতিঘন্টায় ৪টি করে নমূনা পরীক্ষা করা সম্ভব বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, জরুরী রোগীর করোনা পরীক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, দেশের খুব কম সংখ্যাক জেলায় এমন সুযোগ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে মাগুরায় এটির উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। বৈশ্বিক মহামারির এই পরিস্থিতিতে কোভিড-১৯ পরীক্ষার সুযোগ মাগুরার বাসির জন্যে একটি সুখবর।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology