আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৬

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় ক্রিকেটার সাকিবের দাদির দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্বসেরা ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসানের দাদি বেগম রেবেকা নাহার এর জানাজা ও দাফন বৃহস্পতিবার দুপুরে সম্পন্ন হয়েছে। বার্ধক্যজনিত কারণে বুধবার রাত ১০ টায় মাগুরা শহরের কেশবমোড়ের বাড়িতে তিনি ইন্তেকাল করেন।  ইন্নালিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

বেগম রেবেকা নাহার ৩ পুত্র ও ৩ কন্যার জননী ছিলেন। তন্মধ্যে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল সর্বকনিষ্ঠ। রেবেকা নাহার ১৯৬৩ সালে স্বামী খন্দকার মঈনউদ্দিনকে হারান। সে হিসাবে ৫৭ বছরের বৈধব্য জীবন ছিল তাঁর।

বৃহস্পতিবার দুপুরে জানাজায় অংশ নেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, ঢাকা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্ল্যা, মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুলসহ স্থ্নাীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নামাজে জানাযা শেষে শহরের ভায়না পৌর কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology