আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৪৪

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরায় ক্ষেতমজুর সমিতির ১৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : এবারের বাজেটে ক্ষেতমজুরদের জমির অধিকার, সারা বছর কাজের সুযোগ, মজুরির নিশ্চয়তা এবং ১০ টাকা মূল্যে সারা বছর চাল সরবরাহসহ ১৩দফা দাবি নিয়ে বৃহস্পতিবার মাগুরায় মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে  মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমরেড বীরেন বিশ্বাস, নিখিল মিত্র, আমজাদ হোসনসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশে প্রায় ৬কোটি মানুষ ক্ষেতমজুর। বিশাল এই জনগোষ্ঠী সবচেয়ে বেশী নিপিড়িত ও বঞ্চিত জীবন যাপন করেন। জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহারের জন্যে প্রস্তাবিত ১৩ দফা বাস্তবায়ন অপরিহার্য ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology