আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৪১

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় গড়াই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার উলিনগর এলাকায় গড়াই নদী থেকে বিপ্লব সাহা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জেলার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের বিদ্যুত সাহার ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, বিপ্লব (১৯) পাশ্ববর্তি কামারখালি বাজারের একটি মুদি দোকানে কাজ করে এবং সেখানেই থাকে। রবিবার নিজ গ্রামে বদ্যিনাথ পুজায় অংশ নিতে সে কামারখালি থেকে বাড়িতে আসে। কিন্তু দুপুরের দিকে দুই যুবক তাকে বাড়ি থেকে ডেকে মটর সাইকেলে করে কোথায়ও নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনার পর বুধবার দুপুর ২ টার দিকে গ্রামের পাশে উলিনগর এলাকায় নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে বিকালে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। মুখের কিছু অংশ ঝলসে গেছে বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যার বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology