আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৬

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় চার অপহরণকারী আটক

মাগুরা প্রতিদিন ডটকম : প্রতারণা, অপহরণ ও মুক্তিপণের দাবির অভিযোগে চারজনকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ। ইখতার উদ্দিন নামে এক ব্যাক্তি অপহৃত হওয়ার পর তার পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়।

রোববার সকালে এই অপহরণকারী চক্রকে স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করে সদর থানা পুলিশ। আটক ব্যাক্তিরা হলেন শহরের স্টেডিয়াম পাড়া এলাকার কামিন উদ্দিনের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (৪০) একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান পলাশ (২০), আদর্শ পাড়ার মোঃ লতিফের ছেলে মোঃ জয় (২০) ও শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামের আওয়াল মোল্লার ছেলে তুহিন মোল্লা (২৬)। এই চক্রের সাথে রত্না ও সোহান নামে আরও দুই জন রয়েছে যাদেরকে আটকের চেষ্টা চলছে।

মাগুরা সদরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, শুক্রবার রাতে সদর উপজেলার টিলা গ্রামের ইখতার উদ্দিনকে প্রতারণার ফাঁদে ফেলে অপহরণ করে এই চক্র। এরপর দরিদ্র এই পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ৩০ হাজার টাকা। বিকাশের মাধ্যেম এই অর্থ পরিশোধ না করা হলে অপহৃত ব্যাক্তিকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এই অভিযোগে শনিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম। এর ভিত্তিতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী।

চক্রের দেয়া বিকাশ নাম্বারে ৩০ হাজার টাকাও পাঠায় পুলিশ। পরে ওই টাকা তুলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে চক্রের দুই সদস্য। তাদের তথ্যের ভিত্তিতে বাকি দুই জনকে আটক করা হয় শহরের বিভিন্ন এলাকা থেকে। এরপর সদর উপজেলার মঘি এলাকা থেকে অপহৃত ইখতার উদ্দিনকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই চক্রের আরও দুইজনকে আটক করা যায়নি। এর মধ্যে রত্না নামে এক নারী রয়েছে। সে আটক জয় ও তুহিনের বোন। তাদের বাবা ভিন্ন হলেও মা একই। তার নাম কালি।

কালি তার ছেলে মেয়েদের নিয়ে মাগুরা শহরের বিভিন্ন ভাড়া বাসাবাড়িতে বিলাসবহূল জীবন যাবন করে। ভাসমান পতিতা হিসেবে পরিচিত রত্নাকে দিয়ে প্রতারণার ফাঁদ পেতে কৌশলে বিভিন্ন মানুষকে তার ঘরে নিয়ে যায়। পরে তারা সবাই মিলে ওইসব মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। চক্রটি দীর্ঘদিন ধরে ধনাঢ্য ব্যক্তিদের সাথে প্রতারণা চাালিয়ে আসছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology