আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:৫৭

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরায় ছাত্রলীগের সন্ত্রাস, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে মিছিল সমাবেশ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা ছাত্রলীগ বৃহস্পতিবার শহরে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সকাল সাড়ে ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মুস্তাফিজুর রহমান স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

বক্তারা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সাবধান করে বলেন, কোন দূর্নীতি বা সন্ত্রাসী কর্মকান্ডের দায় ছাত্রলীগ নেবে না। এ জন্য তাদেরকে সুন্দর সুশ্রীঙ্খলভাবে চলতে হবে। পাশাপাশি মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাওয়ার আহ্বান রাখেন তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology