আজ, সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৯:০২

ব্রেকিং নিউজ :
মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ ৮ হাজার পিস ইয়াবাসহ মাগুরার মাদকসম্রাট শাহীন আলম গ্রেপ্তার মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা।

সকালে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা কালেক্টরেট মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মেলা উপলক্ষে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মেলায় মোট ২০ স্টলে কৃষি প্রযুক্তির বিভিন্ন মাধ্যম এবং উত্পাদিত বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology