আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উত্সব শুরু

মাগুরা প্রতিদিন ডটকম : “সৃজনে উন্নয়নে বাংলাদেশ”-এ শ্লোগান নিয়ে মাগুরায় শুক্রবার দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উত্সব শুরু হয়েছে।

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উত্সবের উদ্বোধন করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মাগুরা জেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী এ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু ও বাসুদেব কুন্ডু প্রমুখ। স্বগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজমল হক।

দুইদিন ব্যাপী এ সাংস্কৃতিক উত্সবে জেলা ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাছাড়া জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, পল্লীগীতি, লালনগীতি, আঞ্চলিক গান, জারী গান, মুর্শিদী গান ও নৃত্য পরিবেশন অন্যতম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology