আজ, বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:০৩

ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে পুকুরে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার

মাগুরায় দু:স্থ ১৪৪ জন রোগীকে ৭২ লাখ টাকার চিকিত্সা সহায়তা প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার জটিল রোগে আক্রান্ত দু:স্থ ১৪৪ জনের মধ্যে ৭২ লাখ টাকার চিকিত্সা সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই অনুদান বিতরণ করা হয়।

দুপুরে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন, সহকারি পরিচালক জাহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলার চার উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ১৪৪ জন দুস্থ্যের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭২ লাখ টাকার চিকিত্সা সহায়তা দেয়া হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology