আজ, বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২০

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মাগুরায় দ্রুত সেবা পেতে ডিসি অফিসে কিয়স্ক মেশিন স্থাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ই-সেবা কেন্দ্রে জেলা প্রশাসনের সব ধরনের সেবা দ্রুত প্রাপ্তির লক্ষ্যে ডিজিটাল কিয়স্ক মেশিনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জুলিয়া সুকায়না, জেলা তথ্য অফিসার রেজাউল করিম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ মানুষকে ডিজিটাল সেবার আওতায় এনে সময় ও অর্থের অপচয় রোধে এ ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে যে কেউ ডিজিটাল এই পয়েন্টে থাকা কিয়স্ক মেশিনে মোবাইল ফোন নম্বর দিলে সেবা ওপেন হবে। এরপর নাগরিক তার কাঙ্খিত সেবাটি নির্বাচন করে প্রিন্ট বাটনে ক্লিক করলে একটি টোকেন পাবেন। টোকেন নম্বর অনুযায়ী কাউন্টারে তার সেবাটি নির্ধারিত হবে। এরপর সেবা গ্রহিতা তার কাঙ্খিত সেবা পাবেন এবং মোবাইলে বার্তা যাবে। জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের স্বাক্ষাত পেতে এই সেবাটি অগ্রনী ভুমিকা পালন করবে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম দাবী করেন, কিয়স্ক মেশিনের মাধ্যমে ডিজিটাল এপয়েন্টমেন্টের ব্যবস্থা বাংলাদেশে এই প্রথম। এটির কারিগরী ব্যবস্থাপনায় রয়েছেন বিজনেস অটোমেশন লিমিটেড।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology