আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৮

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় নতুন করে ৫ জন করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা আক্রান্ত আরও  ৫ জন শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১ হাজার ২ ৭২ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে ১ হাজার ২২১ জন সুস্থ্য হয়ে উঠেছেন।

মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সন্দেহভাজন মোট ৮ হাজার ৬ জনের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। এর মধ্যে ৮ হাজার নমুনা রিপোর্ট হাতে পাওয়া গেছে। সর্বশেষ শুক্রবার প্রাপ্ত ২৩টি রিপোর্টের মধ্যে ৫ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ জন মাগুরা পৌরসভার, ২ জন মাগুরা সদর ও ১ জন শ্রীপুর উপজেলার। নতুন করে আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, জেলায় মোট আক্রান্ত ১ হাজার ২৭২ জনের মধ্যে ১ হাজার ২২১ জন সুস্থ্য হয়েছে। বাকি ২৪ জন হোম আইসোলেশনে  এবং ৩ জন মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন।

এ পর্যন্ত জেলায় মোট ২৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology