আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নবগঙ্গা নদীর সাতদোহা শ্মশান ঘাট এলাকায় সদর উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে রবিবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

মাগুরা সদর উপজেলা মত্স্য অফিসের উদ্যোগে নদীতে মত্স্য অবমুক্তিকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম ও সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা শরিফ হাসান সোহাগ উপস্থিত ছিলেন।

চলতি বছরে রাজস্ব খাতের আওতায় নবগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে মোট ৭৪১ কেজি রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন দেশি প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে বলে মাগুরা সদর উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology