আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০২

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় নাটা গাড়ির ধাক্কায় এক যুবক নিহত আহত তিন জন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নাটা গাড়ির ধাক্কায় নাসির জমাদ্দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির (২৮) মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের তালেব জমাদ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার দুপুরে নাসির একই গ্রামের ফুল মিয়ার ছেলে সোহানের সঙ্গে মটর সাইকেলে করে জয়রামপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে ছুটে আসা গরুবহনকারী একটি নাটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে নাসির ও সোহান গুরুতর আহত হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতে নাসিরের মৃত্যু হয়।

এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই উপজেলার খর্দ্দফুলবাড়ী বাজার এলাকায় মোটরসাইকেল ও নাটাগাড়ী মুখোমুখি সংঘর্ষে মন্নু মোল্যা (৬০) ও টুকু মন্ডল( ৫৫) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology