আজ, শুক্রবার | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৭

ব্রেকিং নিউজ :
ভারতে ভিজিটর ভিসায় চিকিৎসার সুযোগ, কমল ভিসার শ্রেণি মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে

মাগুরায় নোমানি ময়দানে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৯। শহরের নোমানি ময়দানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা জেলা প্রশাসক মো. আলি আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন, মাগুরা প্রেসক্লাব সম্পাদক শামিম খানসহ আরো অনেকে।

মেলায় মোট ২২টি প্রদর্শনী স্টল রাখা হয়েছে। যেখানে কৃষি প্রযুক্তির নানা মাধ্যম প্রদর্শন করা হচ্ছে। মেলাটি শেষ হবে ২৫ ফেব্রুয়ারি সোমবার।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology