আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৫৬

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় পলিটেকনিক শিক্ষক-কর্মচারিদের দ্বিতীয় শিফটের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিদিন ডটকম : শিক্ষক কর্মচারিদের দ্বিতীয় শিফটের ভাতা সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে রবিবার বিকালে মাগুরায় মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক কর্মচারিরা।

বিকাল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের ৫২ জন শিক্ষক-কর্মচারি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন সমাবেশ করে।

এ সময় দ্বিতীয় শিফটের পারিশ্রমিক ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী প্রদানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি মাগুরা শাখার সভাপতি বাবুল কুমার ভট্টাচার্য, সদস্য রামচন্দ্র সরকার, বাংলাদেশ পলিটেকনিক কর্মচারি সমিতি মাগুরা শাখার সভাপতি আবদুল জলিল বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সারা বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারিরা দ্বিতীয় শিফটে দায়িত্ব পালনের ক্ষেত্রে ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী মূল বেতনের ৫০ শতাংশ পারশ্রমিক পেতেন। কিন্তু ২০১৮ সেপ্টেম্বর সাল থেকে তাদের ভাতা ২৫ শতাংশে নামিয়ে আনা হয়। যে ঘটনার প্রতিবাদে এবং পূর্বের মতো পারিশ্রমিক প্রচলন এবং উত্তরোত্তর শতভাগে উন্নিত করার দাবিতে তারা এই মানববন্ধন সমাবেশ করছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology