আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২০

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় পৌরভবনে ঢাকা ল্যাব এইডের শাখা উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : সঠিক রোগ নির্ণয়ের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বুধবার মাগুরায় ঢাকা ল্যাব এইডের শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।

মাগুরা পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

বুধবার বিকালে মাগুরা পৌরসভা সংলগ্ন পৌর ভবনের ৩য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু, ঢাকা ল্যাব এইডের জেনারেল ম্যানেজার ইফতেকার উদ্দিন, মাগুরা শাখার ম্যানেজার আছাদুজ্জামান, মাগুরা ২৫০ শয্য‍া হাসপাতালের ডাক্তার জয়ন্ত কুন্ডু, দৈনিক খেদমত সম্পাদক খান শরাফত হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মাগুরা ল্যাব এইডের এ শাখায় ১০ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিত্সক সেবা প্রদান করবেন।

এছাড়া রোগীদের জন্য প্যাথলজি, ডিজিটাল এক্স-রে, আল্ট্রনোগ্রাফী, ইসিজি, ইকো-কার্ডিওলজি কালার ডপলার ইটিটি, ওপিজিসহ নানা আধুনিক সেবা প্রদান করা হবে বলে শাখা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology