আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৯

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের হুইল চেয়ার ও হিয়ারিং এইড বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে চলাচলে অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হেয়ারিং এইড বিতরণ করা হয়েছে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউণ্ডেশন  হতে প্রাপ্ত এসব উপকরণ বিনামূল্যে বিতরণ করেন।

শনিবার বিকালে মাগুরা সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার চত্ত্বরে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক জাহিদুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাগুরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে মোট ১৩৫টি হুইল চেয়ার এবং ৮টি হিয়ারিং এইড বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology