আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় প্রতিবেশিকে রক্ষা করতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সদর উপজেলার জগদল গ্রামে বিদ্যুতপৃষ্ট এক প্রতিবেশিকে রক্ষা করতে গিয়ে মুরাদ হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দমদম পাড়ার সোবাহান মোল্যার ছেলে।

এলাকাবাসি জানায়, বুধবার রাত দশটার দিকে দমদম পাড়ার শামিম হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এ সময় শামিমের স্ত্রী ও সন্তান ঘরে আটকা পড়ে। এ পরিস্থিতিতে স্ত্রী সন্তানকে বাঁচাতে গৃহকর্তা শামিম ঘরে ঢুকলে বিদ্যুতপৃষ্ট হয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে আসে। পাশের বাড়ির মুরাদ হোসেন একটি বাশের লাঠি নিয়ে ঘরে ঢুকে শামিমকে রক্ষা করতে পারলেও নিজে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মুরাদকে মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডের ফলে এনামুল নামে অপর এক যুবক আহত হয়েছে। এছাড়া শামিমের পুরো বাড়িটি পড়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা নির্ব‍াহী কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology