আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৪২

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় প্রাইভেট কারের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থি রাব্বি নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার প্রাইভেট কারের ধাক্কায় রাব্বি নামে এক এসএসসি পরীক্ষার্থি নিহত হয়েছে। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বি মাগুরা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থি। শনিবার ছিল নির্ধারিত রসায়ন ও কম্পিউটার বিষয়ের প্রাকটিক্যাল পরীক্ষার শেষদিন। পরীক্ষা শেষ হওয়ায় সে শহরের উদ্দেশ্যে ঘুরতে বের হয়। বিকাল ৫ টার দিকে চাচাতো ভাই ফোরকানকে নিয়ে মটর সাইকেলে করে শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গোয়ালবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি প্রাইভেট কার মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাব্বি এবং মটর সাইকলের অপর যাত্রি ফোরকান গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই রাব্বির মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত ফোরকানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘাতক প্রাইভেট কারটি আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology