আজ, রবিবার | ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:৪৭

ব্রেকিং নিউজ :
জামায়াতের কথা ও কাজে মিল নেই: মুফতি মোস্তফা কামাল শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা

মাগুরায় বাসের চাপায় স্কুল ছাত্রী নিহত মহাসড়কে অবরোধ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী আলিফার মৃত্যুর ঘটনায় সোমবার এলাকাবাসি প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

আগুন জ্বালিয়ে অবরোধ করায় সড়কের উভয় পাশে দূরপাল্লার শতশত যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত আলিফা (১২) মাঝাইল মান্দারতলা গ্রামের শাহিনুর রহমানের মেয়ে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আলিফা বিকাল ৪ টার দিকে স্কুল থেকে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা স্ট্যাণ্ড এলাকায় দূর্ঘটনার শিকার হয়। রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামি সোহাগ পরিবহনের একটি যাত্রিবাহি এসি বাস দ্রুতবেগে ওই এলাকা অতিক্রমের সময় মেয়েটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসি পরিবহনটি আটক করে ভাংচুর চালায়। পাশাপাশি সড়কের ব্যস্ততম দূর্ঘটনাপ্রবণ ওয়াপদা স্ট্যাণ্ড এলাকায় স্পিডব্রেকার তৈরি এবং ঘাতক চালকের বিচারের দাবি জানিয়ে সড়ক অবরোধ করে তারা। শতশত বিক্ষুব্ধ মানুষ সড়কে গাছের গুড়ি ফেলে এবং গুড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অবরোধ চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির সুরাহা করতে না পারায় অবরোধে আটকা পড়ে শতশত পরিবহন। পরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ঘটনাস্থলে পৌঁছে আশ্বস্ত করলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়া হয়।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান বলেন, ঘাতক পরিবহনটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এছাড়া এলাকাবাসি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছে সেটি খুব শিগগিরই করে দেয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology