আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:০৪

ব্রেকিং নিউজ :
ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি

মাগুরায় বিএনপির বিক্ষোভের বিরুদ্ধে আওয়ামীলীগের অবস্থান

মাগুরা প্রতিদিন ডটকম : বুধবার সারাদেশে বিএনপি’র বিক্ষোভের বিরুদ্ধে মাগুরায় আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকে শহরের বিভিন্ন  গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি গ্রহণ করে।

মঙ্গলবার ঢাকার চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি কর্মীদের উপর পুলিশের টিয়ার সেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে সারাদেশে বুধবার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে মাগুরায় কর্মসূচির সপক্ষে বিএনপির কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

বুধবার দুপুরে শহরের কলেজ রোডে আওয়ামী ছাত্রলীগের পক্ষে অবস্থানকালে জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল বলেন, দেশের সাধারণ মানুষ চায় দেশের উন্নয়ন আর শান্তিতে বসবাস করার সুযোগ। কিন্তু বিএনপির লক্ষ্যই জ্বালাও-পোড়াও। কাজেই মানুষ তাদেরকে বিশ্বাস করে না। সারা বিশ্বে করোনা মহামারিতে মানুষের নাকাল অবস্থা। অথচ এই পরিস্থিতিতে তারা মানুষের পাশে না দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়ে নিজেরা ঘরে ঘুমিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।

জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও আওয়ামীগের পক্ষ থেকে অনুরূপ অবস্থান গ্রহণের কর্মসূচি পালিত হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology