আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪২

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ ফাইনাল রাউন্ডের খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আন্ত:পুলিশ প্রতিযোগিতায় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম-এসআই কেরামত জুটি চ্যাম্পিয়ন এবং এসআই জাহিদ-এসআই সাইফুল জুটি রানার আপ বিজয়ী হয়। এ ছাড়া উন্মুক্ত প্রতিযোগিতায় আলমগির-উদয় জুটি চ্যাম্পিয়ন এবং শহিদুল-নভেল জুটি রানার আপ বিজয়ী হয়েছে।

বন্ধু ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত টুনামেন্টের ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মো. আলি আকবর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু।

 

 

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology