আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৪৮

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ভিক্ষা ছেড়ে আসা ৩শ ৮৫ জনকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ভিক্ষাবৃত্তি থেকে সরে আসা ৩শত ৮৫ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা সমাজ কল্যাণ পরিষদের এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

দুপুরে এ উপলক্ষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহি অফিসার আবু সুফিয়ান, জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ জাহিদুল আলম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার ঝুমুর সরকারসহ অন্যরা।

আলোচনা শেষে দুস্থদের মধ্যে নগদ ৫শ টাকা, চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ৩ কেজি আলু এবং ১ কেজি করে চিনিসহ প্যাকেট প্রদান করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology