আজ, বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া মাগুরায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত মাগুরায় ছাত্রলীগ নেতা রুহুল মল্লিকের উপর হামলা, বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ মাগুরা-২ আসনে ৯১ নির্বাচনের পুনরাবৃত্তি চায় জামায়াত মাগুরায় কম্বলের বিনিময়ে ভোট চাইতে গিয়ে জামায়াতের ৫ কর্মী আটক মধুমতীতে ড্রেজার, নদীভাঙনের মুখে শতাধিক পরিবার ভাষা আন্দোলন: বাঙালির আত্মপরিচয়ের অবিনাশী ইতিহাস

মাগুরায় মমতাজ বেগমের ‘নিগড়’ উপন্যাসের প্রকাশনা উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে মমতাজ বেগমের উপন্যাস “নিগড়” এর প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যায় মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উত্সবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের রেলমন্ত্রীর পিএস মাগুরার জননন্দিত সাবেক জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান।

উত্সবে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার খান মহাম্মদ রেজওয়ান (বিপিএম), বিপিএটিসি (সাভার)ও পরিচালক খোন্দকার আজিম আহমেদ, খুলনা সিটি কর্পোরেশনের সচিব মোঃ আজমুল হক (উপসচিব ), সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসের বাবলু, মাগুরার খ্যাতিমান ঔপন্যাসিক সৈয়দ মাজহারুল পারভেজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন ঔপন্যাসিক মমতাজ বেগম এবং পটভূমিকা বর্ণনা করেন লেখিকার স্বামী মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যক্ষ মফুজার রহমান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

প্রকাশনা উত্সবে উপস্থিত প্রধান অতিথি আতিকুর রহমানের লেখা মাগুরার থিম সঙ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু এবং তারই মাউথ অরগানে একটি দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শেষ হয়।

উত্সবে উপস্থিত শত শত দর্শক সমগ্র অনুষ্ঠান বিমোহিত হয়ে উপভোগ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology