আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় মুজিববর্ষের ক্ষণ গণনা শেষে মোনাজাত এবং মিষ্টি বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মুজিববর্ষের ক্ষণ গণনা উপলক্ষে রাত ১২ টায় দোয়া ও মোনাজাত এবং মিষ্টিমুখের আয়োজন করা হয়।

শহরের চৌরঙ্গীমোড়ে জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মাদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষণ গণনা শেষে দেশ ও জাতীর কল্যাণে এবং জাতীর জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাগুরা কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।

পরে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology