আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৬

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় মেডিকেল কলেজে প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর সম্মতি : ভর্তি আগামী শিক্ষাবর্ষে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় মেডিকেল কলেজ চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পাওয়া গেছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থিরা এই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন। তবে মাগুরা ছাড়াও নওগাঁ, নেত্রকোনা ও নীলফামারিতেও তিনটি মেডিকেল কলেজ চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গিয়েছে। এই চারটি মেডিকেল কলেজে প্রাথমিকভাবে মোট ২৫০ জন শিক্ষার্থি ভর্তির সুযোগ পাবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।

২০১৪ সালের ২৫ ডিসেম্বর মাগুরা সদর হাসপাতাল প্রাঙ্গণে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মাগুরায় মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন। যার প্রেক্ষিতে দীর্ঘ ৪ বছর পর স্থানীয় সাধারণ মানুষের দাবি এবং স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের প্রতিফলন ঘটলো প্রধানমন্ত্রীর সম্মতি প্রকাশের মধ্য দিয়ে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology