আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় ২৯ জন করোনা আক্রান্ত : সংখ্যা বৃদ্ধির আশঙ্কা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে। এ নিয়ে বুধবার পর্যন্ত জেলায় মোট ২৯ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হলো। নতুন করে আক্রান্তরা হচ্ছে মাগুরা সদরের মালন্দ, পুখরিয়া এবং মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামে।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা থেকে মোট ৮৩২ জন সন্দেহজনক ব্যক্তির নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত সর্বমোট ৬৫২ জনের রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ২৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। পজিটিভ রোগীদের মধ্যে ১৯ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে উঠেছে। বাকিদের মধ্যে ৯ জন হোম আইসোলেশন এবং ১ জন ঢাকায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে করোনা আক্রান্ত রোগীর পরিসংখ্যান থেকে দেখা যায় খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে মাগুরা জেলা সপ্তম স্থানে রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্থানীয় সাধারণ মানুষের অনিহা এবং উদাসিনতায় জেলায় কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে আরো বৃদ্ধি পেতে পারে। যা বর্তমান অবস্থানকে আরো উপরের সারিতে পৌঁছে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১০ জন, হাসপাতালে চিকিত্সাধীন আছেন ১১৬ জন ও পুরোপুরি সুস্থ হয়েছেন ২৯২ জন। এ বিভাগে আক্রান্ত ও মৃতের দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর করোনার প্রভাব সবচেয়ে কম রয়েছে মেহেরপুর জেলায়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology