আজ, রবিবার | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০২

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় মোবাইল ফোন চুরির অপবাদে স্কুল ছাত্রের আত্মহত্যা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নিজনান্দুয়ালি গ্রামে মোবাইল ফোন চুরির লজ্জায় প্লাবন মণ্ডল নামে এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে মাগুরা শহরের কালেক্টরেট স্কুলের দশম শ্রেণীর ছাত্র।

প্রতিবেশিরা জানায়, রবিবার ওই গ্রামের কাটাখালি এলাকার নিরাপদ মন্ডলের ঘর থেকে একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন হারিয়ে যায়। যে ঘটনার জন্যে নিরাপদ তার প্রতিবেশি রূপকুমার মণ্ডলের ছেলে প্লাবনকে অভিযুক্ত করে। এ ঘটনার পরদিন সোমবার সকাল ১১ টার দিকে প্লাবন তার বন্ধু শিবু’র সঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় নিরাপদ মন্ডল প্লাবনকে পেয়ে চুরির অভিযোগ দিয়ে মারধর করে। এর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু সন্ধ্যার দিকে পাশের গ্রাম বাগডাঙ্গা খালপাড়ের একটি জামগাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে পাওয়া যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই মর্মে লিখিতভাবে জানানোর কারণে থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের পরিবারের লোকজন তার সৎকার সম্পন্ন করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology