আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৬

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ভোর সাড়ে ৬ টায় শহরের নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃক্সখলা বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেখানে সীমিত পরিসরে পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও পুলিশ সুপার জহিরুল ইসলাম সালাম গ্রহণ করেন। একই স্থানে সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা।

এছাড়া জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে মোনাজাত এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করা হয়। জেলা শিল্পকলা একাডেমীতে জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলাতেও পালিত হচ্ছে নানা কর্মসূচি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology