আজ, বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:৫৩

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা-২ নির্বাচনী আসনের নৌকা মার্কার প্রার্থি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এড. বিরেন শিকদার এমপি’র বিরুদ্ধে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষের প্রার্থি এড. নিতাই রায় চৌধুরী।

বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী বুধবার দুপুরে আচরণ বিধি লঙ্ঘন, পুলিশ হয়রানি, বিনা উস্কানিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।

এড. নিতাই রায় চৌধুরি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বীরেন শিকদারের জামাতা সন্তোষ শর্মার নেতৃত্বে সীমাখালী আওয়ামী লীগ অফিসে ককটেল বোমা রেখে শালিখা বিএনপির ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে। এছাড়া বিনোদপুর, গোবিন্দপুর, ডাঙ্গাপাড়া, পানিঘাটায় বিএনপি অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না। অথচ মিথ্যা মামলায় আমাদের কর্মীদের হয়রানি করা হচ্ছে।

এলাকার মানুষের জন্যে ভিতিকর জামাতা সন্তোষ শর্মাকে মাগুরা-২ নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহার করা না হলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে নিতাই রায় উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মতিউর রহমান, এড. রোকনুজ্জামানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology