আজ, রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৬

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা মাগুরায় সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকিতে থানায় জিডি ভাষাসৈনিক আব্দুল মতিনের অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সংস্কৃতিমন্ত্রী চাচা হত্যার বিচার শেষ হওয়ার আগেই প্রতিপক্ষের হাতে ভাতিজা খুন

মাগুরায় রবিবার কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন এমপি শিখর

মাগুরা প্রতিদিন ডটকম : সারাদেশের সাথে রবিবার একযোগে মাগুরাতেও কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকাল ১১ টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা ২৫০ শয্যা হাসপাতলের ৮ টি বুথ এবং শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলায় ৩ টি করে মোট ১৭ টি বুথে টিকা দেয়া হবে। ইতোমধ্যে উদ্বোধনী কার্যক্রম এবং বুথ পরিচালনার জন্যে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। মোট ২২ জন জোষ্ঠ্য সেবিকাকে ওই প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।

মাগুরা সিভিল সাজর্ন ডা: শহিদুলাহ দেওয়ান জানান, প্রাথমিক ভাবে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ টিকা দেয়া হবে। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রণয়নকৃত তালিকার ভিত্তিতে টিকা দেয়া হবে।

উল্লেখ্য, ২৯ জানুয়ারি মাগুরায় ২৪ হাজার টিকা এসেছে। বে·িমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে প্রাপ্ত ওইসব টিকা নির্দিষ্ট তাপমাত্রায় সিভিল সাজর্ন কার্যালয়ের ইপিআই সেন্টারে মজুদ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology