আজ, রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মাগুরায় লকডাউন: এক ব্যবসায়ীকে কারদণ্ড ৬১ জনের জরিমানা

মাগুরা প্রতিদিন ডটকম : লকডাউন অমান্য করায় মাগুরায় ৬১ জনকে জরিমানার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়ায় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে সারা দেশে সোমবার থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনে শহরের বিভিন্ন একাধিক ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে। এ সময় লকডাউন অমান্য করার দায়ে জেলা শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬১ ব্যবসায়ীকে ৬১ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

এদিকে দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলি সড়কে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেয়ায় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে বলে তিনি জানান।

এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পথচারি বিভিন্ন মানুষের মধ্যে মাস্ক বিতরণও করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology