আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:২৫

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় লিসান হত্যাকাণ্ড : মূল হামলাকারি সোহেল পুলিশের ধরাছোয়ার বাইরে

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্র লিসানুর রহমান লিসান হত্যাকাণ্ড মামলার দুই আসামি সোমবার জেলা জজ আদালতে আত্মসমর্পন করেছে। এই নিয়ে মামলার মোট চার আসামি গ্রেফতার হলেও পুলিশ এখন পর্যন্ত হত্যাকাণ্ডে অংশ নেয়া মূল আসামি সোহেলকে গ্রেফতার করতে পারেনি।

সোমবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতের আইনজীবী হাসান সিরাজের মাধ্যমে মামলার ১নং আসামি শামিম এবং ৩নং আসামি রিংকু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এ হাজির হয়ে আত্মসমর্পন করেন। এ সময় ওই আদালতের ম্যাজিস্ট্রেট বুলবুল হোসেন তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। শামিম সদর উপজেলার নিজনান্দুয়ালি গ্রামের আবদুল গফুরের ছেলে এবং রিংকু আঠারখাদা গ্রামের অহেদ বিশ্বাসের ছেলে

গত ৭ জুলাই রবিবার দুপুরে সদর উপজেলার শিবরামপুর এলাকায় মটর সাইকেল থামিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ স্হোরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র লিসান (১৭)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনার পরদিন কলেজ ছাত্র তরুণ ক্রিকেটার লিসানের বাবা ব্যবসায়ী রফিকুল ইসলাম ৬ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার দিন হাসান ও রবিন নামে এজাহারভূক্ত দুই আসামীকে আটক করে। তবে হামলায় অংশ নেয় শিবরামপুর গ্রামের টিপু মোল্যার ছেলে সোহেল। পুলিশ তাকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। এ মামলার অপর আসামি সিমান্তও রয়েছে ধরাছোয়ার বাইরে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, হামলায় সরাসরি অংশ নেয় সোহেল। তাকেসহ বাকি আসামি গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে। খুব শিগগিরই তাদেরকে আটক করা সম্ভব হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology