আজ, সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৩৫

ব্রেকিং নিউজ :
আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ মাগুরায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মাগুরার নয়ন ও সুমন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদক আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী

মাগুরায় শুক্রবার পুলিশ সদস্য, পাট ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার নতুন করে এক পুলিশ সদস্যসহ ৩ জনকে করোনা ভাইরাস আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে মাগুরায় মোট ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আক্রান্ত পুলিশ সদস্যের বয়স (২১) বছর। শালিখা থানায় কর্মরত ওই পুলিশ সদস্য আগে থেকেই হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্ত আরেক জন পাট ব্যবসায়ী (৫১)। শহরের কলেজ পাড়ায় বসবাস করেন তিনি। অপর জন শ্রীপুরের টুপিপাড়া গ্রামের কলেজ ছাত্রী (১৭)। তার মা শ্রীপুর উপজেলার একটি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল সহকারি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পাট ব্যবসায়ীর নতুন বাজারের দোকানটি এবং কলেজ পাড়ার বাড়িটি সহ আরো তিনটি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আক্রান্তদের সংস্পর্ষে যাওয়া বিভিন্ন মানুষকে চিহ্নিত করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।

মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের ল্যাবরেটরি থেকে নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হিসেবে শনাক্তদের নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের চিকিত্সা দেয়া হচ্ছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology