আজ, বৃহস্পতিবার | ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৯

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

মাগুরায় শেখ কামাল গোল্ডকাপ ফুটবলে কুচিয়ামোড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন: মাগুরায় শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার বিকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে রাঘবদাইড় ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উত্তেজনাপূর্ণ এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রথমার্থের ১০ মিনিটে কুচিয়ামোড়া ফুটবল একাদশের খেলোয়াড় জনি ১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটে একই দলের তুহিন আরো একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সোহাগ রাঘবদাইড় ইউনিয়নের পক্ষে প্রথম গোলটি করেন। খেলার ২৬ মিনিটে জনি আরো একটি গোল করলে ৩-১ গোলের ব্যবধানে কুচিয়ামোড়া ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও আয়োজক বারিক আনজাম বারকি প্রমুখ উপস্থিত ছিলেন ।
এ টুর্ণামেন্টে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology