আজ, বৃহস্পতিবার | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার

মাগুরায় শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উপলক্ষে শিশু একাডেমির আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমীর উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি ও জাতীয় ভোক্তা অধিদপ্তর মাগুরার সহকারি পরিচালক মামুনুর রহমান।

অতিথিরা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া ৩টি বিভাগে মোট ১৮জন বিজয়ী শিশু শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology