আজ, বুধবার | ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০৯

ব্রেকিং নিউজ :
মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর

মাগুরায় শেখ রাসেল ফু্টবল ফাইনালে আছাদুজ্জামান একাডেমি চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শুক্রবার শেখ রাসেল অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ২-০ গোলে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিকে হারিয়ে শিরোপা জিতেছে।

বিকেলে মাগুরা মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রথমার্ধে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির শাকিলের পরপর দুটি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বাকি সময়টুকুতে যশোরের খেলোয়াড়রা বারবার আক্রমণ সানিয়েও কোন ফল পায় নি।

খেলাশেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে খেলায় অংশগ্রহণকারী দু’দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি’র পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি গত ২৩ আগস্ট আছাদুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টটির আয়োজন করে। এতে খুলনা বিকেএসপি, স্বাগতিক মাগুরা আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিসহ বিভিন্ন জেলার ৮টি ফুটবল একাডেমি এ টুর্নামেন্টের অংশগ্রহণ করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology