আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার সদর উপজেলা গোল্ডকাপ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বিকালে রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

মাগুরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ফুটবল দল ৩টি ভেনুতে খেলায় অংশ নেবে।

শনিবার উদ্বোধনী খেলায় মঘি ইউনিয়ন পরিষদ ১-০ গোলের ব্যবধানে হাজরাপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। মঘি ইউনিয়নের পক্ষে নাজমুল হোসেন একমাত্র জয় সুচক গোলটি করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology