আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৯

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর করেছেন মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান। মঙ্গলবার মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খানের উপস্থিতিতে এই চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসুস্থ সাংবাদিকদের অনুকূলে গত ৫ বছরে ৮১৯ জনকে ৫ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার অন্যান্য জেলার পাশাপাশি মাগুরায় ৯ জনকে ৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতিকুর রহমান মাগুরা প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি এড. শরীফ আমিরুল হাসান বুলুর স্ত্রী আইনুন নাহারের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন।

অনুদান প্রাপ্ত অন্যরা হচ্ছেন সাংবাদিক নাজিমুল ইসলাম সিদ্দিকী আরজু, অলোক বোস, রাশেদ খান, দেলোয়ার হোসেন, ইব্রাহিম আলি মোনাল, নাসিরুল ইসলাম, সুব্রত কুমার বিশ্বাস এবং বাহারুল ইসলাম।

এই আর্থিক বরাদ্দের জন্যে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology