আজ, সোমবার | ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৪৫

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এইচএসসিতে মাগুরায় ২৫০ শিক্ষার্থী অনুপস্থিত মাগুরার শ্রীপুরে তিন মাদ্রাসা ছাত্র নিখোঁজ, উদ্বেগে পরিবার পুলিশের ৩৩ শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, তালিকায় মাগুরার এক কর্মকর্তা ডিমেনশিয়ায় আক্রান্ত শিল্পী শবনম মুস্তারীকে দেখতে গেলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী শালিখায় উৎসবমুখর পরিবেশে মৃধা ফিদে র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট মাগুরার হাট দ্বারিয়াপুর স্কুল মাঠের গোলবার উদ্বোধন

মাগুরায় সুপ্রভাতের ত্রাণ বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ অর্ধশত হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সুপ্রভাত বাংলাদেশ।

মাগুরার শরীর চর্চাভিত্তিক সামাজিক সংগঠন সুপ্রভাত বাংলদেশের পক্ষ থেকে রোববার সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে জেলা শহরের চা বিক্রেতা, বিভিন্ন আবাসিক হোস্টেলের রাধুনিসহ হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে একেকটি পরিবারের জন্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, লবন ও সাবান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কালে সংগঠনের সভাপতি ফারুক রেজা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুর রহমানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology