আজ, বুধবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরা মেডিকেল কলেজের জন্যে ২০ একর জমি দান গ্রামবাসীর মাগুরায় পুলিশের জলাশয়ে পোনামাছ অবমুক্ত অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ

মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে মুক্তিমঞ্চ ফাউণ্ডেশন

মাগুরা প্রতিদিন ডটকম : সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মাগুরা সদর উপজেলা আবালপুর গ্রামে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান মুক্তিমঞ্চ ফাউন্ডেশন সাংবাদিক ও সমাজের সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে ।

শুক্রবার আবালপুর মুক্তিমঞ্চ ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা, শৈলকুপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার আলী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: আব্দুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মো: বাকের ও কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভার আয়োজক ও মুক্তিমঞ্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিবেশ বিজ্ঞান বিশেষজ্ঞ মোহাম্মদ রউফ গুল্লু বিশ্বাস জানান, মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের জন্ম। সমাজের সুবিধা বঞ্চিত আর্থ-সামাজিক মানুষের উন্নয়নে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন কাজ করছে। ইতোমধ্যে ফাউন্ডেশনের নিজস্ব তহবিল হতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের চিকিত্সা সেবা প্রদান, দু:স্থ-অসহায় মানুষের ঘর নিমাণ, বিবাহ ও আর্থিক স্বাবলম্বির জন্য গরু-ছাগল প্রদান ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

তিনি আরো জানান, বর্তমানে ফাউন্ডেশনের ৫ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামীতে এ ফাউন্ডেশন মাগুরা জেলাবাসীর জন্য বিভিন্ন সেবা প্রদান করতে প্রস্তত আছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে ফাউন্ডেশনটি স্থানীয় সাধারণ মানুষের পাশে বন্ধু হিসেবে দাঁড়ানোর সুযোগ পাবে এই প্রত্যাশা থাকবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology