আজ, বৃহস্পতিবার | ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৩

ব্রেকিং নিউজ :
শালিখার চিত্রা নদী খননকালে পাওয়া তরবারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর মাগুরায় জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ

মাগুরায় হাসপাতালের ল্যাব ইনচার্জসহ শনিবার ১৬ জন করোনা রোগী শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ল্যাব ইনচার্জ রাম প্রসাদ কুন্ডু এবং তার স্ত্রীসহ ১৬ জন করোনা রোগী শনিবার শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ শত ৬০ জন। এর মধ্যে ৩ শত ৯৩ জন ইতোমধ্যে সুস্থ্য হয়ে গেছেন।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে ৮ জনই মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৮ জনের মধ্যে মাগুরা পৌর এলাকায় ৪ জন, শালিখা উপজেলায় ১ জন এবং শ্রীপুর উপজেলায় ১ জন। এছাড়া ঝিনাইদহের ঠিকানায় মাগুরা থেকে নমুনা প্রদানকারী এক ব্যক্তি পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, করোনা আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ৩ জন। উন্নত চিকিৎসার জন্য ১৭ জনকে ঢাকা ও ফরিদপুরে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ১৩৭ জন আক্রান্ত রোগী হোম আইসোলেশনে আছেন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মাগুরা গেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology