আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৯

ব্রেকিং নিউজ :
তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি

মাগুরায় ৩শত ৫৯ দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : আঠারো’র আগে বিয়ে নয়-কুড়ির আগে সন্তান নয়-বাল্যবিবাহ প্রতিরোধে এই শ্লোগানকে সামনে রেখে মাগুরায় সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫৯ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের নোমানী ময়দানে উপস্থিত মেধাবি দরিদ্র ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ বিরোধী স্লোগান সংবলিত এসব সাইকেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির ও সাংবাদিক রূপক আইচ প্রমুখ।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মাগুরা সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে ও মেয়ে শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। আজ ২৭ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৩শত ৫৯টি সাইকেল বিতরণ করা হয়েছে। এসব সাইকেল ওইসব শিক্ষার্থিদের শিক্ষা কার্যক্রমকে যেমন গতিশীল করবে তেমনি নিজ এলাকার নানা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রচারণায় তারা নিজেদের সক্রিয় রাখার সুযোগ পাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology