আজ, সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৩

ব্রেকিং নিউজ :
হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামকে নেত্রকোনায় বদলি আসিফ মাহমুদ যেন দেশ ছাড়তে না পারে সেই শঙ্কায় দুদকের নিষেধাজ্ঞা

মাগুরায় ৫ বছরের শিশুসহ নতুন করে ৫ জন করোনা আক্রান্ত

মাগুরা প্রতিদিন ডটকম : বুধবার ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রা্ন্তদের মধ্যে রয়েছে ৫ বছরের একটি শিশু। বাকি চারজনের বয়স ২৮ থেকে ৩২ বছরের মধ্যে।

এর আগের দিন মঙ্গলবার মাগুরায় ৩ জন করোনা শনাক্ত হয়। এই নিয়ে মাগুরায় মোট ৩৪ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৫ বছরের শিশুটি পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ইতোপূর্বে আক্রান্ত ব্যক্তির সন্তান।

এছাড়া বাকি ৪ জনের মধ্যে একজন মাগুরা শহরের ভায়না এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক নেতা, একজন শহরের পশু হাসপাতাল পাড়ার ব্যবসায়ী, ঢাকা থেকে আগত সদর উপজেলার কুল্লিয়া গ্রামের এক ব্যাবসায়ী এবং অপরজন ঢাকায় ল্যাব এইডের কর্মচারি শ্রীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের যুবক।

মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরায় মোট আক্রান্ত ৩৪ জনের মদ্যে ১৯ জন সুস্থ্য হয়ে উঠেছে। বাকিদের ১ জনকে ঢাকায় প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং অন্যান্যদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology