আজ, বুধবার | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৫০

ব্রেকিং নিউজ :
মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আবারও অপসারণ: মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকেরের পদচ্যুতি সারাদেশে তিনদিনের নজরুল মেলা আয়োজনের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর পিকআপ ভাড়া করে চুরি-চোরাই ছাগল-গরু সহ তিনজন আটক কারাগারে ড্রাগ ডিলার তন্বীর নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা রুখে দিলেন মাগুরা জেল সুপার অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা দিতে মাগুরা ডিসির নির্দেশনা মাগুরায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, ৭৫ হাজার টাকা জরিমানা৭ দিন দোকান বন্ধ অধিক বয়সী কারাবন্দিদের জন্যে মাগুরা কারাকর্তৃপক্ষের মানবিক উদ্যোগ

মাগুরায় পাঁচ রত্নগর্ভাকে লেডিস ক্লাবের সম্মাননা প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় পাঁচ রত্নগর্ভা মা’কে সম্মাননা পুরস্কার দিয়েছে মাগুরা লেডিস ক্লাব।

সোমবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে মাগুরার রত্নগর্ভা ৫ নারীকে দেয়া হয় এ সম্মাননা।

মাগুরা লেডিস ক্লাব সম্মানিত মায়েরা হচ্ছেন শ্রীপুরের বরিশাট গ্রামের সরোজিত সাহার স্ত্রী মনিসা রানী, আমতৈল গ্রামের আবু বক্কর মোল্যার স্ত্রী সেলিনা বেগম, শ্রীপুর সদরের সুভাস চন্দ্র বিশ্বাসের স্ত্রী বেলা রানী, চণ্ডিখাল গ্রামের মরহুম আব্দুল কাদিরের স্ত্রী জাহানারা কাদির ও মাগুরা সদরের পাইকেল গ্রামের মোঃ আখতারুজ্জামানের স্ত্রী সুলতানা ইয়াসমিন।

নিজ সন্তানদের সুশিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করায় রত্নগর্ভা মা হিসেবে তাদেরকে সম্মানিত করা হয়।

দিবসটি উপলক্ষে জেলা লেডিস ক্লাব সভানেত্রী মোছাঃ নাসরিন আখতারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য কামরুল লায়লা জলি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়নাসহ অন্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology